ইচ্ছেঘুড়িতে কিছু প্রশ্ন ও তার উত্তর

ইচ্ছেঘুড়িতে সদস্য হয়েছি, এখন কি করব?

লেখক/লেখিকা বন্ধুদের ইচ্ছেঘুড়িতে আন্তরিক স্বাগতম ! ইচ্ছেঘুড়িতে সদস্য হয়ে আপনার লেখালেখির জগতে লেখার দার আরো উম্মেচিত হয়ে গেল। আপনি আপনার লেখা এখনই শুরু করতে ও প্রকাশ করতে পারেন।

প্রথমেই যা যা করতে পারেন

  • আপনার নিজের একটি লেখা বন্ধুদের পড়ার জন্য প্রকাশ করে দিন। আপনার লেখা একটি পোস্ট প্রকাশ করুন। কিভাবে আপনার লেখা ইচ্ছেঘুড়িতে প্রকাশ করবেন এবং নীতিমালা সমূহ তা বিস্তারিত এই পোস্ট দেয়ার গাইড ও নিয়মাবলী লিংকে থেকে জেনে নিন।
  • ইচ্ছেঘুড়ি ‘তে অন্যদের কিছু লেখা পড়ে দেখুন এবং ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন।
  • দু চার ঘণ্টা পরে ফিরে এসে খুঁজে দেখতে পারেন আপনার লেখায় কি রকম সাড়া পড়েছে। কেউ লাইক অথবা মন্তব্য করেছে কিনা। পাঠক-বন্ধুদের সাড়া-শব্দ পেলে স্বাভাবিক ভাবেই আপনার ভালো লাগবে। এইভাবে ইচ্ছেঘুড়িতে প্রতিদিন আপনার নতুন নতুন লেখা প্রকাশ করতে থাকুন, অন্যদের লেখা পড়ে দেখুন এবং আপনার মন্তব্য বা ভালোলাগা জানান। এবং এভাবেই দুই এক সপ্তাহ যেতে না যেতেই আশা করা যায় ইচ্ছেঘুড়িতে আপনার ভালবাসার জায়গা তৈরী হয়ে যাবে।

ইচ্ছেঘুড়িতে কোন কোন বিষয়ে আমি লিখতে পারব। লেখার ক্ষেত্রে কোন নিদিষ্ট বিষয় বা বিধি নিষেধ আছে কিনা?

হ্যা আমরা শুধু আমাদের লেখা লেখি দিয়ে পাঠকদের মনোরঞ্জনই করব না সমাজ বিনির্মাণেও অবদান রাখতে চাই। যাতে সমাজে সুষ্ঠ পাঠক সমাজ তৈরী হয় সেদিকেও আমরা খেয়াল রাখতে চাই। তাই:

  • কোন ধরনের অশ্লিল বা এ্যাডাল্ট ছবি বা পোস্ট করা যাবেনা বা বিরত থাকবেন।
  • প্রত্যেক পোস্টের সাথে সেই পোস্ট সম্পর্কিত ছবি অবশ্যই আপলোড করবেন।
  • ছবিটি অবশ্যই কপিরাইট ফ্রি বা নিজস্ব ছবি হতে হবে। খেয়াল রাখতে হবে পোস্টকৃত ছবিতে বা ছবির উপরে অন্য কোন ওয়েবসাইট এর নাম লেখা থাকবেনা বা থাকতে পারবেনা।
  • পোস্টে কোথাও নিজের সাইটের লিংক দেয়া যাবেনা।
  • কাউকে কোন গালি বা অসন্মানজনক পোস্ট দেয়া যাবেনা। গঠনমূলক সমালোচনা পোস্ট দেয়া যেতে পারে তবে কাউকে অসম্মান করে পোস্ট দেয়া যাবেনা।
  • ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন পোস্ট কোনভাবেই করা যাবেনা বা কঠোরভাবে নিষিদ্ধ ।
  • কোন বিষয়ে নিজে জানেননা, নিজে ট্রাই করেননি, কোনকিছু সম্পর্কে না জেনে বা ধারনা না থাকলে পোস্ট করবেন না।
  • কোন বিতর্কিত বিষয়ে যা আরো বিতর্কের জম্মদিতে পারে এমন বিষয় নিয়ে পোস্ট দিবেন না।
  • কোন বিষয় সম্পর্কে লিখতে বা পোস্ট দিতে অবশ্যই সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে ও তথ্য নিয়ে পোস্ট দিতে হবে যাতে কোন ধরণের জটিলতা সৃষ্টি না হয়।
  • অবশ্যই কপি পেস্ট করা বা অন্যের লেখা নিজের লেখা বলে চালিয়ে দেয়া যাবেনা। যদি অন্যের লেখা দিতেই হয় তবে তার অনুমতি নিয়ে ও লেখকের নাম উল্লেখ করে দিতে হবে।
  • কোন বিষয়ে পোস্ট দেওয়ার আগে অবশ্যই দেখে নিবেন এ বিষয়ে আগে কোন পোস্ট দেয়া আছে কিনা।

         এই বিষয়ে কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে এখানে যোগাযোগ করুন।

ইচ্ছেঘুড়িতে কিভাবে আমার লেখা বেশী পাঠকের কাছে যাবে?

  • সাধারণ নিয়ম অনুযায়ী, আপনার প্রকাশিত লেখা কিছু সময়ের মধ্যেই গুগুলে ইনডেক্স  হয়ে যাবে এবং গুগুল সার্স ইঞ্জিনে কেউ সার্স করলে তা প্রদর্শন করবে। এছাড়া ইচ্ছেঘুড়িতে নিয়মিত পাঠক ও লেখক লেখিকারাতো আছেনই । আপনার লেখা প্রকাশ হওয়ার সাথে সাথেই তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তারা আপনার পোস্টটি দেখতে পাবেন।
  • আপনি যদি ইচ্ছেঘুড়িতে নিয়মিত লেখেন এবং পড়েন ক্রমাগতভাবে, দিন দিন আপনার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়বে যা আপনাকে একজন প্রতিষ্ঠিত লেখক/কবি হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। তখন আপনার লেখাগুলি আরও বেশি বেশি করে পাঠকের কাছে পৌঁছে যেতে থাকবে। অন্যদের লেখায় আপনি যত বেশি করে মন্তব্য করবেন , রিএক্ট জানাবেন, আপনার লেখাতেও সেটা তত দ্রুত বৃদ্ধি পেতে থাকবে।

কিভাবে আমার লেখা ও ছবি সোশ্য়াল মিডিয়ায় (ফেইসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, পিনইন্টারেস্ট) এ শেয়ার করব?

আপনি আপনার লেখা অথবা আপনার পছন্দের অন্য কোন লেখকের লেখা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আপনি খুব সহজে ফেইসবুক, অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এতে করে অন্যান্য সাইটে আপনার বন্ধু-বান্ধবীরা খুব সহজে আপনার লেখা পড়তে পারবেন এবং সাথে সাথে অন্যান্য লেখকের লেখাটি দেখতে পাবে। আপনি যে লেখাটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাইছেন সেটির উপর ক্লিক করুন। লেখাটির শেষে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার শেয়ারিং অপসন পারেন । আপনি যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান সেই সোশ্যাল মিডিয়ার আইকনে বা লগোতে ক্লিক করলেই আপনার কাঙ্খিত সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাবে। সেই শেয়ারিং পোস্ট এ আপনি কিছু লিখতে পারেন বা জাস্ট শেয়ার দিতে পারেন। ইচ্ছেঘুড়ির পাঠক/পাঠিকা, লেখক/লেখিকা ও শুভাকাঙ্খিদের অনুরোধ করব আপনারা আপনার পছন্দের লেখাগুলি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। ভাল লেখাগুলো সবাই যেন পড়ে আনন্দ ও উপভোগ করতে পারে। আমাদের সকলের সক্রিয় সহযোগিতাই পারে ইচ্ছেঘুড়ির সুন্দর ভবিষৎ । ভাল কিছু লিখতে ও পড়তে চেষ্টা করবেন।  ভাল থাকবেন। সকলকে ধন্যবাদ।

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)