আগুন ঝরা ফাগুনের দিনে
ঝরা পাতার অসল দুপুরে
গুমোট গরমে অসহ্য যন্ত্রণা
অনীহায় শুনি ঝিঝি’র ব্যঞ্জনা।
আম্র মুকুলে নতুনের উচ্ছ্বাস
পাতাহীন বৃক্ষে বেদনার আভাস
ভোর হতে সকাল কোকিলের কুহুতান
রুক্ষ দুপুরে এসে সবই হয়ে যায় ম্লান।
দুপুরের নিস্তব্ধতা ভাঙে ঝিঝির কান্না
তবুও মনে বাজে একাকীত্বের বীণা।
গোধূলি ছুঁই ঝিঝির করুন সুর মিশে
ধূসর স্মৃতিরা ধরা দেয় গভীর আবেশে।
প্রকৃতি হারায় সব, রূপ তার রুক্ষতার
চারিদিকে শূন্যতা ছুঁয়ে যায় নীরব হাহাকার
নির্জন নিসর্গে বাজে সুরেলা বিষাদ
ঝিঝির ব্যঞ্জনা, এ যেন নীরব প্রতিবাদ।
সময়ের স্রোতে স্মৃতিরা ফিরে ফিরে আসে
ঝিঝির দুঃখ বীণায় আবেশে মন ভাসে।
ফাগুনের দাবানল, বর্ষার কান্নায়—
সবই মিশে থাকে ঝিঝির ব্যঞ্জনায়।
আরো পড়ুন:



