আজ বুঝি বসন্ত !
মনের অজান্তে উড়ে যাওয়া আঁচলকে
টেনে ধরে নেওয়ার মাঝেই মনে পরে যায়
এই তো বসন্ত এসে গেছে!
যেদিকে চোখ যায়, রঙের ছটায় রঙিন
একদিকে গোধূলিরঙা পলাশ, শিমুল
অন্যদিকে রক্তলাল কৃষ্ণচূড়া।
হাওয়ায় উড়ু উড়ুভাব, প্রেম,
সবটা মিলেমিশে গিয়েছেএই রঙে।
দখিনের জানালা খুললেই মিষ্টি বাতাস
সারাদিন নরম কুসুম কুসুম রোদ,
উঞ্চ হৃদয়ে উচ্ছাস সীমাহীন
হঠাৎই জেগে উঠা রাবেন্দ্রিক প্রেম
জীবনানন্দময় স্বপ্ন ছোঁয়ার তাড়না।
গাছে নতুন পাতার সজীবতা
নতুন ফোটা বাহারি ফুল
কোকিলের কুহু–কুহু সুর;
আউলা মনকে উদাসী করে
স্বপ্ন বিলাসে নিয়ে যায় বহু দুর।
গ্রাম্যবধূর মেতে উঠা পিঠা উৎসব
বাসন্তী রঙ শাড়ি, খোঁপায় গাঁদা ফুলের মালা
বাধঁনহারা বিভোরিত প্রানভরা উচ্ছাস;
অপরূপ সাজে বাঙ্গালীয়ানায় বঙ্গ ললনা
হাতভর্তি চুড়ির রিনঝিন শব্দ যেন
বসন্তেরই আগমনী গানের কোরাস।
বসন্ত আসুক আমাদের প্রাণে
হয়ে অকারণ খুশির আগ্নেয়গিরি;
বসন্ত উৎসব হয়ে উঠুক
নববর্ষের রঙিন সূচনার সিঁড়ি।

