তোমাকে দেখেছি রোদ বৃষ্টির দোলন চলে
রংধনু হয়ে ভেসে বেড়াতে,
তোমাকে দেখেছি ঔ দুর নীলিমায়
ধ্রুব তারা হয়ে ছুটে যেতে।
তোমাকে দেখেছি সমুদ্র অবগাহনে
উত্তাল ঢেউয়ের সাথে মিতালী করতে,
তোমাকে দেখেছি নীল সমুদ্রের গর্জনে
সুরের মূর্ছনায় দুঃখ ভুলিয়ে মন রাঙাতে।
আরো পড়ুন
???? প্রতীক্ষা
????তবুও ভালোবাসি
তোমায় দেখেছি সবুজ ঘাসের ডগায়
শিশির কণা হয়ে ঝিকিমিকি করতে,
তোমায় দেখেছি রাত্রি আধারে জোস্না ধোয়া
চাঁদের আলোয় ভেসে বেড়াতে।
তোমাকে দেখেছি শরতের শুভ্রতায় দূর্বাঘাসে
শরৎরানী হয়ে স্নিগ্ধ পরশ বোলাতে,
তোমাকে দেখেছি পাখির কলকাকলিতে
সুরাঞ্জলি হয়ে সুরের প্রিয়া হতে।
তোমাকে দেখেছি অন্তহীন দু:খী মানসে
সুখাঞ্জলি হয়ে সুখের স্বপ্ন বিলাতে;
তোমাকে দেখেছি অবহেলিত ভালবাসাহীনে
অকৃপণ প্রেমে ভালবাসার পরশ দিতে।
তোমাকে দেখেছি অভাগী হৃদয়হীনে
হৃদয় নিংড়ে পূর্ণতা দিতে;
তোমাকে দেখেছি ছন্দহীন মানসে
ছন্দের দ্যোতনা বাজাতে।
শুধু পারনি তুমি তোমার হৃদয়ের ক্যাম্পাসে
আমায় একটু জায়গা দিতে।


