নিজেকে হারাতে চাইনি

নিজেকে হারাতে চাইনি বলে তোমায় ভালোবাসিনি,

স্বপ্ন ভেঙ্গে যাবার ভয়ে ঘুম থেকে জেগে উঠেনি;

তোমার অমূল্য ভালোবাসায়, আমি মূল্যহীন হতে চাইনি

দুঃখকে করেছি সঙ্গি, সুখের ঠিকানা খুজেনি।

 

তুমি কাছে আসলে আমি নিজেকে খুঁজে পাইনা,

তোমার জোছনার জ্যোতিতে জোনাকিরা হারায় নিশানা।

তুমি মায়াহীন মরীচিকা, আমার মনের নীহারিকা;

তোমাকে হারানোর ভয়ে তোমার সঙ্গ চাইনি।

 

এই রিক্ত শূন্য হৃদয়ে অনুভবে আছ তুমি,

তোমার প্রেমের অনলে নি:শেষ হয়ে যায় আমি।

তুমি ভালোবাসাহীন ভালোবাসা, আশাহীন প্রত্যাশা;

দুঃখকে নিয়েছি মেনে সুখ বিলাসী হয়নি।

 


পরাজয়
Philips Cordless Beard Trimmer


Buy Now

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)