শাকিব বুবলির বিয়ে, সন্তান ও সোস্যাল মিডিয়ায় ঝড়

অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। শাকিব বুবলির বিয়ে ও সন্তান নিয়ে গুঞ্জনটা আজকের নয়। তবে এ নিয়ে মুখ খুলছিলনা কেউ। ১৯১৬ সালের বসগিরি ছবি দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন নায়িকা বুবলি। শামিম আহমেদের এই ছবি দিয়েই সিনেমা পাড়ায় তার যাত্রা শুরু হয়। তার বিপরীতে অভিনয় করেন ঢালিউড হার্টথ্রব সুপার স্টার শাকিব খান। ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। কথিত আছে শাকিব খানই এই নায়িকাকে সিনেমা জগতে নিয়ে আসেন এবং বেকিং দেন। প্রথম ছবিতেই হিট হওয়াতে তার হাতে ছবি আসতে থাকে।

শাকিব বুবলি সন্তানের গুঞ্জণ

২০২০ সালের দিকে এই তারকাকে নিয়ে নতুন খবর রটে—বুবলী অন্তঃসত্ত্বা, শাকিবের সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। সেই বছরই মুক্তি পায় শাকিব ও বুবলী অভিনীত ‘বীর’। কিন্তু ছবি মুক্তির আগে থেকেই লাপাত্তা হন অভিনেত্রী। শাকিব থেকে ছবির প্রযোজক কেউই জানাতে পারেননি তাঁর আড়ালে থাকার কারণ। ঐ সময় বুবলি আমেরিকায় চলে যান। জানা যায় শাকিব খানই আমেরিকা যাওয়ার জন্য ভিসা প্রাপ্তি ও অনান্য কাজে বুবলিকে সহযোগিতা করেছিলেন । তখন চাউর হয়, সন্তান প্রসবের জন্য শাকিব খান ২৫ হাজার ডলার খরচ করে বুবলীকে দেশের বাইরে পাঠিয়েছেন। এ প্রসঙ্গে তখন শাকিব সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘যাঁরা এ নিয়ে মাতামাতি করছেন, তাঁরা গুজবটা ক্যাশ করতে চান, নিজেদের টিআরপি বাড়াতে চান। আমি যখন এটা নিয়ে কথা বলব, যাঁরা গুজব রটাচ্ছেন, তাঁদের পাত্তা দেওয়া হয়ে যাবে। সুতরাং যার যা ইচ্ছা, করতে থাকুক। দেখবেন, একসময় আপনা-আপনি এই রটনা বন্ধ হয়ে গেছে।’

বুবলির সিনেমায় অভিনয়ে পরিবারের ঘোর আপত্তি

নায়িকা বুবলি ঢালিউডের শীর্ষ নায়কের বিপরীতে প্রথম ছবিই সুপারহিট। তাকে আর পেছন ফিরে দেখতে হয়নি। যদিও সিনেমায় অভিনয় নিয়ে তাঁর পরিবারের ঘোর আপত্তি ছিল। পরে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী বলেছিলেন, সিনেমায় অভিনয় নিয়ে তাঁর পরিবারের কেউই রাজি ছিলেন না। পরে প্রযোজকের পক্ষ থেকে বুবলীর মা–বাবাকে বোঝানো গেলেও বাকি দুই বোন কোনোমতেই বুবলীকে সিনেমায় অভিনয়ের অনুমতি দিতে রাজি ছিলেন না। কিন্তু এরপরও নিজের স্বপ্নের ওপর জোর আস্থা থাকায় সিনেমায় নাম লেখান বুবলী। পরিবারের সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই কাজ শুরু করেন। অভিনয় শুরুর প্রায় আট মাস পর্যন্ত বোন আর দুলাভাইয়েরা আমার সঙ্গে কথা বলেননি। পরে তাঁরা যখন দেখেছেন, খ্যাতি আর সিনেমাজগতে উচ্চকিত আলো আমাকে বিগড়ে দেয়নি, বরং চারদিকে আমাকে নিয়ে প্রশংসা হচ্ছে, তখন তাঁরা আমার প্রতি সহজ হয়েছেন। এরপর প্রথম ছবি মুক্তি পেলে পরিবারের ‘না’ বদলে যায় ‘হ্যাঁ’তে।

বুবলির সন্তান ও মা হওয়া

জানা যায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। যদিও সে সময় গুঞ্জন রটেছিল মেয়ে সন্তানের জননী হয়েছেন নায়িকা বুবলি। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী।

নয় মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।

ছবিতে অভিনয় করতে গিয়ে এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সাথে বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দু’জনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দু’জনের কেউই এই বিষয়ে পরিষ্কার কিছুই বলেননি।

শাকিব ও অপু বিশ্বাসের বিয়ে ও বিচ্ছেদ

অনেক বিতর্কের মধ্য দিয়ে অপু বিশ্বাস ও শাকিব খানের বিয়ের বিষয়টি প্রকাশ পায়। অপুর সন্তান হয়েছে কলকাতার একটি হাসপাতালে।২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের একটি বাড়িতে কঠোর গোপনীয়তায় নায়িকা অপুকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর ছেলে আব্রাম জয়কে কোলে নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। সেদিন রীতিমতো হাটে হাড়ি ভাঙেন অপু। কাঁদতে কাঁদতে বলেছিলেন, শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মের কথা।

শাকিব ও অপু তাদের ছেলে আব্রাহাম খান জয়

শাকিব বুবলির বিয়ে ও প্রেম গুঞ্জণ

২০২০ সালের দিকে শাকিব ও বুবলিকে নিয়ে যখন প্রেম ও বিয়ে গুঞ্জনটা তুঙ্গে তখন গণমাধ্যমকে শাকিব খান বলেছিলেন, ‘বুবলী কেন নিজেকে আড়ালে রেখেছে আমি জানি না। তার সঙ্গে আমার প্রেমের যে গুঞ্জন উঠেছে তার সত্য নয়। বুবলী আমার ভালো বন্ধু ও সহঅভিনেত্রী ছাড়া আর কিছুই নয়।’

শাকিব আরও জানিয়েছিলেন, চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করতে চান না তিনি। এবার বিয়ে করলে মিডিয়ার বাইরে করবেন।

অপু বিশ্বাসের সাথে ছাড়াছাড়ির পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান শাকিব একথা স্বীকার করেছিলেন। শাকিবের বাবা-মা পাত্রীও খুঁজছেন। শাকিব খান বলেছিলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দ মতো পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী পেলে বিয়ে করবো। যে কাজ শেষে বাসায় ফিরলে আমার যতœ নিবে। মা-বাবা এমন পাত্রীর খোঁজ করছেন। পাত্রী পেলেই বিয়ে।’

প্রকাশ্যে শাকিব বুবলির বিয়ে ও সন্তান

ঘটনার সুত্রপাত গত ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করার মধ্য দিয়ে। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

শবনম বুবলি

গত ২ দিন ধরে দফায় দফায় কথা হচ্ছিল শবনম বুবলী ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তাঁরা দুজনে বিষয়টি তাদের সময়মতো সবার সামনে আনবেন বলে জানান। এর বাইরে পরিষ্কার করে কিছুই বলেননি তাঁরা। দীর্ঘদিন লুকোচুরির পর গত ৩০শে সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রথমে বুবলী, এর প্রায় ২০ মিনিট পর শাকিব খান নিজ নিজ ফেসবুক পেজে ছবিসহ তাঁদের সন্তানের খবর দিয়েছেন। ছেলের নাম শেহজাদ খান বীর। বয়স আড়াই বছর। এরপর থেকে ফেসবুকজুড়ে তোলপাড়। ছেলেসহ বুবলী ও শাকিব খানের ছবি ফেসবুকময় হয়ে পড়েছে। খবরটি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। এসব ছবির নিচে সহশিল্পী, ভক্তসহ নানা শ্রেণির মানুষ নানা মন্তব্য করছেন। বাচ্চা ও বাচ্চার মা–বাবাকে শুভকামনা জানিয়েছেন।

শাকিব খান ও পূজাচেরী প্রেম ও বিয়ে গুঞ্জণ

আর এদিকে আরেকটি লঙ্কাকান্ড! বুবলীর ঘটনা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি যখন সরগরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে।

বিভিন্ন মহলে গুঞ্জণ শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় শাকিব-পূজার সখ্য তৈরি হয়। এর পরই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন।

শাকিব ও পূজা চেরি

এদিকে আরেকটি সূত্রে জানা যায়, আমেরিকায় থাকাকালীন সময়ে শাকিব তার সিনেমার জন্য পূজাকে নেওয়ার জোর চেষ্টা করেছেন বলেও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তিনি কয়েকজন প্রযোজককে সিনেমায় তার বিপরীতে পূজাকে নেওয়ার অনুরোধ করেছিলেন ।

গত ১৭ আগস্ট গ্রিন কার্ড নিশ্চিত করে আমেরিকা থেকে দেশে ফেরেন শাকিব খান। কয়েক দিন পরই অনুদানের সিনেমা ‘মায়া’ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করেন তিনি।

বিভিন্ন মাধ্যমে জোর গুঞ্জন শোনা গেছে, পূজা চেরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই শাকিব ও বুবলীর মধ্যে চলছিল ঝামেলা। শুধু তাই নয়, শাকিবের বাসাতেও পূজার সঙ্গে কলহে জড়িয়েছিলেন বুবলী। এমনকি দুজনের মধ্যে হাতাহাতিও হয়েছিল বলে শোনা যায়। সেই ঘটনার পর থেকে শাকিব-বুবলীর সম্পর্কের আরও অবনতি ঘটে।

গত ২৬ সেপ্টেম্বর, ‘হৃদিতা’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে পূজা চেরিকে শেষ দেখা পাওয়া গিয়েছিল। তার ফেসবুকে সবশেষ, পোস্ট ছিল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাচ্ছে না পূজাকে। তার এ নীরবতায় বিভিন্ন প্রশ্ন শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়।

গত ৩০শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দেন শাকিব খান। সেই সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিচয়ও প্রকাশ্যে আনেন তিনি। এর কয়েক মিনিট আগেই বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান। এরপর থেকেই আলোচনায় শাকিবের বিবাহকাণ্ড। শাকিব বুবলির বিয়ে, এর সন্তান নিয়ে আর কি বিতর্ক ও লোকচুরি হবে, জানতে হলে চোখ রাখুন ইচ্ছেঘুড়িতে।

You May Also Like

One thought on “শাকিব বুবলির বিয়ে, সন্তান ও সোস্যাল মিডিয়ায় ঝড়”

  1. এখন‌ দেখছি শাকিব খান ভোমরা পাঠা। আর কতজনকে এভাবে সে প্রেম ও বাচ্ছা ফোটাইছৈ। ছিঃ ছিঃ বাংলার সুপার স্টার। ঠিক ই আছে এই জন্য এই মালকে হিরো আলমের সাথে তুলনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)