স্বপ্ন বিলাসী

স্বপ্নগুলো এতো এলোমেলো, ছন্নছাড়া

তবুও স্বপ্নপ্রীতি, অকৃতিম প্রেম

স্বপ্নের প্রতি গভীর অনুরাগ

যেন স্বপ্নরাজ্যের এক রাজপুত্তুর।

স্বপ্ন দেখি এই অবেলায় সূর্য হাসুক

অমস্যায় চাঁদের আলোতে অন্ধকার দুর হউক।

নীলাকাশ মাটিতে নেমে আসুক

নীলের সাথে মিলে গড়ে তুলি নীলাচল।

উত্তাল সাগর শুকিয়ে যাক অকারণে

সাত সাগর পাড়ি দেই পায়ে হেটে!

মাঝে মধ্যে হাসি! নিজেকে প্রশ্ন করি!

স্বপ্ন নাকি পাগলামী! এতো অসম্ভব, অপুরণীয়।

আবার স্বপ্ন দেখি-

এমনই এক রাষ্ট্র ও সমাজ

যেখানে বইবে শান্তি ও সুখের সুবাতাস

রবেনা কোন হিংসা বিদ্বেষ, হানাহানি

থাকবেনা কোন ঘুষ, কেলেংকারী আর বুর্জোয়াদের মাতব্বরী

ন্যায় ও সমতার বিশ্ব, মানবতার জয়গান।

 সুশীল সমাজ নয়তো কথার বাহাদুরী,

হবে চেতনার বাহক, কর্ম কৌশল ও জ্ঞানের উৎস মুখ

শুধু নিজেকে নয় বরং দশের চিন্তনের চালিকা

হয়ে উঠবে রাষ্ট্র ও সমাজের আলোক বর্তিকা।

সকল দরিদ্রতা, অবজ্ঞা অবহেলা হবে অবসান

এগিয়ে যাওয়ার ও হাওয়া বদলের গান।

এমনি করে হাজারো স্বপ্ন ধুলোই মিশে যায়

কষ্টগুলো এসে নিরবে দানা বাধে।

বিবর্ণ ভঙ্গুর স্বপ্নগুলো ফেলে,

আবার স্বপ্ন খুঁজে বেড়াই,, স্বপ্ন  দেখি।

মন বাগানে প্রত্যাশায় মোড়ানো স্বপ্নগুলো

বেঘোরে বিফলে বিগলিত বারবার।

তবুও স্বপ্ন দেখি, স্বপ্নবাজ বাউলা অন্তর

তাই স্বপ্নের মাঝে নিজেকে খুঁজি নিরন্তর.–

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)