তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম,
মনের গহীনে কোন বাধা ছিলনা;
ভাললাগার উচ্ছাস ও আবেগের বন্যায়,
অনুভূতির মন তরী সঙ্গে ছিলনা।
তোমাকে প্রথম দেখার অনুভূতি
তাতো অক্ষরে সাজানো যায়না,
হাজার ভাষার ভীরেও সেসব
কথায় প্রকাশ করা যায়না।
হাজারো রঙ ও কলমের স্তূপেও
তুলির আঁচড়ে তোমাকে রাঙানো যায়না
শুধু রয়ে যায় হৃদয়ের গভীর কুঠিরে
স্বপ্ন বাসা বাধে রং বেরঙের আচলে।
সত্যি হয়তো হবার নয় কোন দিন!
পরিচয়হীন সেই মায়া হরিণীর এক ঝলক হাসি
এক অদৃশ্য মায়ার জালে জড়ানো
শীতল হৃদয়কে উঞ্চ তাপদাহে পোড়ানো।
মনতো চাই, অনুভূতি আর স্মৃতিরা বেঁচে থাকুক
কষ্ট হানা দেয়, যন্ত্রণা বাড়ে, কমে না
ভুলে যেতে চাওয়া, ভুলেও যাওয়া যায়না।
সান্ত্বনা, থাক না ওসব——
স্মৃতিরা ফিরে ফিরে আসে, আসুক
অনুভুতির নোঙর দোলায় ভেসে ভেসে
সবতো নয়!
শুধু এটুকু মনে পড়ে
তোমার চোখে দেখেছিলাম
নিজেকে হারানোর শেষ পরিনাম
সর্বনাশী প্রেম প্রিয়াসির
শাশ্বত প্রেমের নন্দিত আহ্বান।
আঁখি পল্লবে প্রতিচ্ছবি হয়ে
রয়ে যায় দিন থেকে দিনান্তে,
যুগ থেকে যুগান্তে;
দুর থেকে কাছে, পর থেকে আপন
কিন্তু অস্পর্শী যোজন দূরত্বে।
হৃদয়ের গভীরে বাসা বাধে
ভালবাসা নামক উল্লুক অনুভূতি,
আবার হারিয়ে যায়, অস্তিত্বহীন হয়ে
তোমার দেখার প্রথম অনুভূতি ।
পুন: পুন:ভাস্বর হয়ে উঠে ,
থাকুক অভিরাম——


খুব সুন্দর একটি কবিতা। কবিকে অনেক ধন্যবাদ ও শুভকামনা।
ধন্যবাদ আপনাকে। উৎসাহিত করার জন্য । পাশে থাকবেন আশা করি।