চারিদিকে এখনো পানিতে থই থই
কাদামাটি ও বিষাক্ত জলের উল্লাসী ফণার
স্পর্শের অস্বস্তিকর অনুভুতি আর একরাজ বিরক্তি নিয়ে
ফিরছি আপন গন্তব্যে, নাড়ীর টানে
ক্লান্ত, ঘর্মাক্ত শরীরে শান্তি ব্যবচ্ছেদ।
এগিয়ে চলি, হঠাৎই মন পাবনে যেন শান্তির সুবাতাস
শেষ বিকেলে মায়া জড়ানো নৈসর্গিক রসায়ন
কি অপুর্ব রুপে মুহুর্তটা ব্যাঙময়ে ধরা দিয়েছে।
আনন্দ ও প্রশান্তির অনুভূতি এনে দেয়া
স্বর্গীয় আভায় রঞ্জিত করেছে মন ও মনন।
সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে’
নিমিষেই একেবারে ক্ষেত ভরা জল ছুঁই ছুঁই
জল আর আকাশ যেন মিশে গেছে দিগন্তরেখায়,
সূর্যরশ্মির নিবিড় সখ্যতায় ঝলমল করে সোনালী জল
মন মিশে একাকার হয় গেল এই রুপসী জলে।
বিকেলের স্বর্নালী আভা জলকে রাঙিয়েছে সোনালী রঙে
জল, আকাশ, সোনালী রং আর শান্ত পরিবেশ
মিলন বন্ধনে তৈরী করেছে স্বপ্ন জাগানিয়া মায়াময় ধূম্রজাল।
রচিত হয়েছে অদ্ভুদ রকমের অপূর্ব সৌন্দর্য নকশা
অসামান্য নন্দন যজ্ঞে অতুলনীয় বাহারী দ্যুতনা
থেমে যাই আমি, কোনভাবেই এড়ানো যাইনা।
যেন কোন এক সুদক্ষ চিত্রশ্লিীর কল্পিত রঙে আঁকা ছবি
মনের মাধুরী মিশিয়েছে ভালবাসার তুলির আচঁরে,
অপার্থিব মৌনতা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ চরাচরে
মিলন-বিরহের খেলায় মেতে ওঠে।
শুধু অকল্পনীয় কিছু মুহূর্তের ছবি
স্মৃতির আলপনায় আঁকা হয়ে যায়
এই শেষ বিকেলের রক্তিম আভায়।
অনুরাগের ছোঁয়ায় হৃদয়ে জমানো গল্পগুলি
লালচে আভায় জেগে উঠে নিরবতায়।
মনের পর্দায় চিরকালের আঁকা ছবির মতো ভাস্বর হয়ে
এক শাশ্বত অনুভূতিতে হৃদয় মন ভরে ওঠে।
এমনই এক শেষ বিকেলে একদিন
অজস্র এলোমেলো স্বপ্নের ভীরে
আমি দিশেহারা, ভাবহীন, ভাষাহীন
অপার নৈসর্গিক সৌন্দর্যে লীলাযজ্ঞে
হারিয়ে নিজেকে খুঁজি,
তবুও তৃঞ্চা মিটেনা।
সময় বয়ে যায় দ্রুত, গোধুলী নেমে আসে
গোধূলির রঙে আর রাঙানি মন,
অপেক্ষায় থাকি, অন্য একটি বিকেলের।

