পরীমনির বিস্ফোরক মন্তব্যে মিমের কড়া জবাব, পাল্টা জবাব পরীমনির

এসব কি হচ্ছে ফিল্ম পাড়ায়। কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় ঝড়। এবারের শিরোনাম পরীমনির বিস্ফোরক মন্তব্যে মিমের কড়া জবাব, পরীমনির বিস্ফোরক মন্তব্যে মুখ খুললেন মিম, মিনের পাল্টা জবাব। ইত্যাদি ইত্যাদি। কিছুদিন পর পর একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে ফিল্ম পাড়ায়। একি ফিল্ম পাড়া নাকি প্রেম পল্লী বোঝাতো দায় হয়ে যাচ্ছে । অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও চিত্রনায়ক শরিফুল রাজের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে গত বুধবার রাতে চিত্রনায়িকা পরীমনির বিস্ফোরক পোস্টে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম কান্ড ঘটে যায় । শুধু তাই নয়, চটেছেন পরিচালক রায়হান রাফির উপরও। কিছুদিন ধরেই আকাশে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াছিল। শরিফুল রাজ ও মিমের হাত ধরাধরির ছবি প্রকাশে আসার পরই শুরু হয় এই গুঞ্জন। রাজ ও মিম নাকি প্রেমে মজেছেন। এ নিয়ে পরিমনির মন খারাপ। এর কিছুদিন আগেই সাকিব খান ও বুবলিকে নিয়ে কি কান্ড নাই হয়ে গেল। এর শেষ কোথাই?

ঘটনার সুত্রপাত:

গত (৯ নভেম্বর)) বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে চিত্রনায়িকা পরীমনি ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমার অভিনেত্রী মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি অভিনেত্রী মিম ও স্বামী রাজের দুই ছবির পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আখ্যা দেন। মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ আর পরিচালক রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’ অন্যদিকে চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’ মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন আভাস পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ ছবির প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। ইদানিং রাজ-মিম একটু বেশিই মেলামেশা করছেন বলে মনে করছেন অভিনেত্রী পরীমনি। আর নিজের সিনেমার স্বার্থে তাদের পুরোপুরি সহযোগিতা করছেন পরিচালক রায়হান রাফি। সে কারণেই পরীমনি তাকে ‘দালাল’ তকমা দিয়েছেন বলে মত নেটিজেনদের।

পরীমনি ও মিম মুখোমুখি

প্রসঙ্গত: গত বছরের সেপ্টেম্বরে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। সম্প্রতি তারা পুত্রসন্তানের মা বাবা হয়েছেন। ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখের ভেলায় ভাসছিলেন এ তারকা দম্পতি। হঠাৎই তৃতীয় পক্ষের আগমনে সেই সুখের সংসারে যেন ভিন্ন বাতাস বইছে।

মিমের জবাব (ফেইস বুক পোস্ট)

পরীমনির এমন স্ট্যাটাসের পর মিম যেন তার ধৈর্য আর ধরে রাখতে পারেননি। এতদিন চুপচাপই ছিলেন এই অভিনেত্রী। এ বিষযে কোন কথা বলতে শোনা যায়নি। এবার তিনি এর প্রতিক্রিয়া জানিয়েছেন। মিম তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

মিম এর ফেইস বুক পোস্ট
পরীমনির বিস্ফোরক মন্তব্যে মিম এর পাল্টা জজাব

মিমের মতে, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

তিনি তার পোস্টে আরও লেখেন, ‘আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।’

তিনি কিছুটা বিরক্তির সুরে আরো লেখেন, ‘তবে এসব নিয়ে বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেব। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’

এ অভিনেত্রী গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে লেখেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে। আপনাদের ভালোবাসার বিদ্যা সিনহা মিম। ভালবাসার ইমোজ দিয়ে তার পোস্টটি শেষ করেন।

পরীমনির পাল্টা জবাব

এমনিতেই আগে থেকেই মিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল পরীমণির। সেই মিম-ই যে তাঁর সংসারে গণ্ডোগোলের কারণ হবে কে আর জানত! তবে আপাতত স্বামী শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের এত মাখামাখি মোটেও পছন্দ হচ্ছে না ‘পরী’র। ফের আবার সোশ্যাল মিডিয়ায় মিমের প্রতি বিষদাগার হলেন পরী মনি। এর সঙ্গে শেয়ার করেছেন মিমের সঙ্গে পূর্বে তাঁর হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট।

পরীমনি ফের শুক্রবারে ফেসবুকে লেখেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়।এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

পরীমনির ফেইসবুক পোস্ট
পরীমনির ফেইসবুক পোস্ট

কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি,তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা’। আর নমুনা হিসাবে মিমের সঙ্গে তাঁর হোয়াসঅ্য়াপে কথাবার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন ‘পরী’, যেখানে বেশ বোঝা যায় মিমের সঙ্গে তাঁর সম্পর্ক আগে মোটেও খারাপ ছিল না।

এই পাল্টা পাল্টি জবার, ঠেসাঠেসি, প্রেম, কেলেঙ্কারি, বিয়ে, বিচ্ছেদ, পরকিয়া কবে শেষ হবে জানিনা। তবে এমন ঘটনা যেন আর সিনেমা পাড়ায় না ঘটে। এমনিতেই বাংলা সিনেমা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তার উপর এমন কিস্তি কিউর হলে মানুষ সিনেমা থেকে একেবারে মুখ ফিরিয়ে নিবে। ভাল থাকুন মিম, পরিমনি ও শরিফুল রাজ। আপনাদের ত্রিভুজ প্রেমের কাহিনী সিনেমার গল্পেই থাকুক, বাস্তবে টেনে আনবেন না। বাস্তবে আপনারা একে অপরের বন্ধু ও সহযোগি হয়েই থাকুন। সবার জন্য শুভ কামনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)