মেঘ

মেঘ তুমি ভেসে বেড়াও

অসীম শুন্যতায় অপ্সরা হয়ে;

থাকিয়ে থাকি, অবাক নয়নে,

তোমায় মোহিত হয়ে।

কিসের মায়ায় তোমার এই ছোটাছুটি

কেনই বা এই দুরন্তপনা;

কত কিছুই ভাবি তোমায় নিয়ে

আকি মনে মনে নানা আলপনা।

নেমে এসো তুমি শ্রাবনের বরষা হয়ে

এ ধরায় রিনিঝিনি ছন্দে;

দোলে উঠুক মন পেয়ে প্রিয়জন

নেচে উঠুক এ হৃদয় আনন্দে।

শ্রাবনের দিনে বৃষ্টি ছটা‘য়

ওহে দেখব তোমার মুখ;

উচ্ছাসে ভাসব তোমার সান্নিধ্যে

মন পাবনে অনুভবে সুখ।

হৃদয় জুড়ে আজ ঘন বরষা

তুমি সেই বরষার জল;

জলের রঙে আঁকি-বুকি করি

সম্পর্ক ? তুমি আমি নীলাচল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)