আমি এক নিভৃতচারী শব্দ দাস
এই দাসত্বেই তোমাকে খুঁজি, তোমাকে পুজি;
সবটুকু নিংড়ে দেই তোমার জন্যই।
আমার সমস্ত স্বত্বায়
ভিতরের অস্থিত্ব, বাহিরের অবয়ব।
প্রথম আবেগের প্রেম
শেষ আবেগের পূর্ণতা।
সন্দেহ নেই তুমি আমার
ভাবের সম্মোহন আর আবেগের তূর্ণগতির
এক সুষ্টিশীল আধার,
প্রগাঢ় বিশ্বাস ও আশাবাদিতার উৎস।
তাই বিশ্বাসের সোপর্দ শব্দের ইমারত গড়ি;
ভালবাসার স্বপ্নজাল বুনি।
তুমি, তুমি শুধু তুমি
তুমি আমার স্বপ্নের মেঘবালিকা
আমার গল্প গদ্যের নায়িকা
মন ময়ুরীর চালিকা।
তোমাতে পায় প্রাণশক্তি,
আমার শব্দ দাসত্বের ভিত্তি।
তোমাতেই বাঁচি, তোমাতেই স্মরি, তোমাতেই মরি;
তোমার স্বত্বাকে ঘিরেই জীবনের মানে খুঁজি।।

