কি নাম যেন বন্ধু তোমার!! অনেক দিন হলো…তোমার স্পর্শের অনুভূতি নাগর দোলায় দোলা হয়নি। পাশাপাশি বসে ভাল লাগার অনুভুতি গুলো ভাগাভাগি করা হয়নি। যে নামটা ভুলে যাওয়া একসময় অসম্ভব ছিল । কি দুর্ভাগ্য আমার আজ সেই নামটাই মনে করতে কষ্ট হচ্ছে।
দুর ছাই। কিছুতেই মনে….ওহো, মনে পড়েছে। মেঘ বালিকা । আমার গল্প গদ্যের নায়িকা, আমার মন ময়ূরীর চালিকা। আজ পেয়েছি তোমায়, ছাড় দেব না কিছুতেই। তাই তো নিবেদন তুমি আমার দখিন জানালায় সুভাষিত গন্ধরাজ হও আমি অন্তরীক্ষে হাওয়ার নৌকায় মন ভাসাই, ছোঁয়া ছোঁয়া ইচ্ছেরা পূর্ণতা পাক। আর দীর্ঘ আকাঙ্খার রশিটা মিলিয়ে যাক ইচ্ছে পূরণ আলিঙ্গনে।

