তোমার চোখের মায়াজাল

সংবরণ শব্দটা যেন আমার অভিধান থেকে হারিয়ে গেছে

কিছুতেই নিবৃত করতে পারছিনা নিজেকে।

যেদিন তোমার কাজল রাঙা চোখে চোখ পড়ল

চমকিত বিদ্যুৎ খেলে গেল শরীর জুড়ে

এক খন্ড উল্কা পিন্ডের মতো সাঁড়াশি-অভিযানে তছনছ

একেবারে হৃদ মন্দিরের গভীরতম আশ্রয়স্থল।


Original Philips Choppers

তোমার প্রেমাতৃঞ্চ দৃষ্টি প্রলয়ে চূর্ণবিচূর্ণ

নি:শেষ হয়েও অর্বাচীন হয়ে বেঁচে থাকা,

আশায় বুক বেঁধে প্রাপ্তি হতাশা মাখা।

 

তোমার আলোয় রাঙা চোখে দেখেছিলাম

প্রগাঢ় বিশ্বাস ও আশাবাদিতার উৎস,

শ্বাশত প্রেম ও উন্মাদনার হাজারো স্বপ্নের বিচরণ।

তোমার উম্মেলিত চোখ জোরা যেন শতাব্দীর খেলা ঘর

প্রতিনিয়ত জেগে ওঠে নাম না জানা হাজারো শিহরণ ।।


আরো পড়ুন:–

তোমার অপূর্ব চোখ দুটি এক সৃষ্টিশীল আধার

কখনো চাঁদের আলোর মতো স্নিগ্ধ,

কখনো রুপোলি রোদের মতো ঝকমকে,

কখনোবা প্রশান্ত বিলের জলের মতো নিস্তরঙ্গ,

আবার কখনোবা ঝরনার মতো ঝরঝর করে কথা বলে।।

তোমার চোখের নিঃসীম গভীরতা

আমার কল্পনার রশিতেও নাগাল মেলেনা

আমি হারিয়ে যাই তোমার প্রেমের অতল গহব্বরে,

নিজেকে খুজি, পাইনি কখনো আপন নীড়ে।

 

জানিনা, কি যাদু!, কি মায়াজাল! আছে তোমার ঐ চোখে

ভুলে যেতে চাই, ফিরে ফিরে আসি,

তোমার ঐ মায়াবী চোখ বড্ড ভালোবাসি ।

দুর্বার আকর্ষণ,  করা যায় না কিছুতেই নিবারণ

তৃষ্ণার্ত মায়াজালে আটকে যাই সংবরণ।


Panasonic Hand Blender (MX-SS1) With Accessories

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)